দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিবন্ধনের বাইরে অতিরিক্ত সার মজুদ রাখার অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিসিআইসি ও বিএডিসির সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আর এস এন্টারপ্রাইজ-এর মালিক সুভাষিষ কুন্ডুকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান জানান, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ পরিদর্শনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির গুদামে অভিযান চালানো হয়। অভিযানে হিসাব অনুযায়ী ২৩০ বস্তা এমওপি সার থাকার কথা থাকলেও গুদামে পাওয়া যায় ২৮১ বস্তা। এছাড়া নিবন্ধনের বাইরে আরও ৮ বস্তা ডিএপি সার মজুদ ছিল।
তিনি বলেন, নিবন্ধনবহির্ভূত সার মজুদ রাখার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
যে আই